নানিয়ারচর জোন কর্তৃক বন্যা কবলিত অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩১ পিএম, ২০২৩-১০-০১

নানিয়ারচর জোন কর্তৃক বন্যা কবলিত অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ

নানিয়ারচর জোন এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় অত্র জোনের আওতাধীন বিহার পাড়া এলাকায় চলমান বর্ষা মৌসুমে বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচির আওতায় নানিয়ারচর জোন কর্তৃক অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ রোকন-উজ-জামান খান, এসবিপি, এসইউপি, পিএসসি বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে।